এআই (AI) দিয়ে ভাইরাল শর্ট ভিডিও তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন
১. এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি (Scripting) একটি ভিডিও ভাইরাল হবে কি না, তা নির্ভর করে তার প্রথম ৩ সেকেন্ডের ওপর। প্রথম ৩ সেকেন্ডে দর্শকের নজর আটকাতে না পারলে ভিডিও কেউ দেখে না। এর জন্য আপনি ChatGPT বা Google Gemini এআই ব্যবহার করতে পারেন। এআই-কে জাস্ট আপনার টপিকটি লিখে বললেই সে একটি আকর্ষণীয় ও ভাইরাল হওয়ার মতো ছোট স্ক্রিপ্ট তৈরি করে দেবে। মোটিভেশনাল উক্তি, অজানা রহস্য, সাইকোলজি ফ্যাক্টস এবং লাইফ হ্যাকস বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হয়। ২. টেক্সট থেকে ভয়েসওভার (Voice Generation) আপনার নিজের কণ্ঠ যদি ভিডিওতে দিতে না চান বা সংকোচ বোধ করেন, তবে এআই আপনার জন্য একদম মানুষের মতো নিখুঁত ভয়েস তৈরি করে দেবে। এর জন্য সবচেয়ে সেরা টুল হলো ElevenLabs । আপনার স্ক্রিপ্টটি কপি করে এই টুলে পেস্ট করলেই গম্ভীর, এনার্জেটিক বা শান্ত যেকোনো ধরণের ভয়েস নিমেষেই ডাউনলোড করে নেওয়া যায়। এটি শুনতে একদম আসল মানুষের মতোই লাগে। ৩. কপিরাইট-ফ্রি ভিডিও ক্লিপ (Visuals) স্ক্রিপ্ট ও অডিও তো তৈরি হলো, এবার প্রয়োজন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখানোর মতো চমৎকার সব ক্লিপ বা ছবি। আপনি যদি নিজে এআই দিয়ে ভিডিও বানাতে না চান, তবে সবচ...